চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে লাইসেন্স ও খাদ্যপণ্য উৎপাদনের তারিখ না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যায় (২৭ নভেম্বর) উপজেলায় কলেজ বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাতের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কলেজ বাজার এলাকায় অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, উৎপাদনের তারিখ ও মূল্য এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় […]