পেকুয়ায় ডিএমসি, এসএমসি এবং সিপিপির জন্য প্রত্যাশিত পদক্ষেপ-সক্ষমতা শক্তিশালীকরণবিষয়ক এবং প্রারম্ভিক সতর্কতা ও প্রস্তুতির ওপর কমিউনিটি লেভেল সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় মইয়াদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুশীলন এবং সদর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে কোরআন তেলোয়াত করেন মৌলানা জামাল হোসেন। সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ হোসেনে সভাপতিত্বে ও সুশীলনের চকরিয়া-পেকুয়া প্রতিনিধি কাজী ইকবাল সোবহানের সঞ্চালায় এতে বক্তব্য রাখেন […]