কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পার না হতেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুগেছে তিনটি ঘর। আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ক্যাম্প-৪ ডাব্লিউতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, ‘সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ক্যাম্প-৪ ডাব্লিউতে অগ্নিকাণ্ডের ঘটনার খবর আসে। খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রোহিঙ্গা ভলান্টিয়ারদের সহযোগিতায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে […]