টেকনাফে ধারাবাহিক অপহরণের ঘটনায় সাধারণ মানুষ চরম আতঙ্কে রয়েছে। এমন পরিস্থিতিতে টেকনাফের পাহাড়ে সেনা বাহিনীর নেতৃত্বে বিশেষ অভিযানের দাবিতে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় টেকনাফের বাসিন্দা কবি ও সাংবাদিক নুপা আলমের ব্যক্তিগত উদ্যোগে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালিত হয়। সেখানে বিভিন্ন পেশাজীবী, রাজনীতিবিদসহ অনেকেই সংহতি জানিয়ে তার পাশে অবস্থান নেন। সূচনা বক্তব্যে নুপা আলম বলেন, ‘গত কয়েক বছর ধরে টেকনাফের পাহাড় কেন্দ্রিক রোহিঙ্গা ও স্থানীয় কতিপয় অপরাধীর নেতৃত্বে স্বশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী […]