বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার সকালে বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল এই রায় দেয়। দণ্ডপ্রাপ্ত আসামীর নাম মোঃ হায়দার আলী (৩২)। সে রাঙামাটির চন্দ্রঘোনা উপজেলার রাইখালী ইউনিয়নের থন্তাকাটা পাড়ার লতিফুর রহমানের ছেলে। বিচারক একই সাথে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও দুমাস কারাদণ্ডের রায় দিয়েছেন। আদালত সূত্রে জানা যায় ২০২১ সালের ৮ই আগস্ট আসামি কাজল হোসেন তার স্ত্রী রেজিয়া বেগম রুপাকে (২০) বান্দরবানের কুহালং ইউনিয়নের গলাচিপা এলাকায় নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা […]