চট্টগ্রামের মহেশখালীতে বখাটে চক্রের ছুরিকাঘাতে নুরুল নবী নামে (২২) এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) মধ্যে রাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয় তার। নিহত মহেশখালী ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকার মো. ফরিদ এর ছেলে। জানা গেছে, দক্ষিণ মাইজপাড়া এলাকার এক তরুণীর সাথে একই ইউনিয়নের সিপাহীর পাড়া এলাকার এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। রাতে ওই যুবক তরুণীর সাথে দেখা করতে আসলে পরিবারের লোকজন টের পেয়ে যুবককে আটকে রাখেন। এক পর্যায়ে ওই যুবক ওখান থেকে বের হয়ে যায়। কিছু সময় […]