কক্সবাজার শহরের উপকূলীয় এলাকা সমিতিপাড়ায় আকস্মিক ঝোড়ো হাওয়ার তাণ্ডবে তছনছ হয়ে গেছে বেশ কয়েকটি বসতবাড়ি ও শুঁটকি মহাল। এতে প্রায় ৭ থেকে ৮টি পাকা স্থাপনা ও ৭ শতাধিক শুঁটকি শুকানোর চাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাতাসের তোড়ে কয়েক টন শুঁটকি মাছ উধাও হয়ে যাওয়ায় প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। সোমবার (১৭ আগস্ট) দুপুরে জোহরের নামাজের পরপরই আকস্মিক ঝোড়ো হাওয়া আঘাত হানলে এই দুর্ঘটনা ঘটে। সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে হঠাৎ প্রচণ্ড গতিতে তীব্র বাতাস শুরু […]