কক্সবাজারের চকরিয়ায় একটি নির্মাণাধীন তিনতলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে খুটাখালী বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী এলাকার আবু তাহেরের ছেলে লাল মুহিত উদ্দিন সাগর (৩৫) এবং একই এলাকার মোহাম্মদ জোহরের ছেলে মোহাম্মদ উসমান (২০)। খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, খুটাখালী বাজারে একটি উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক লাইন […]