চট্টগ্রামের আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার চাতরী ইউনিয়নের ডুমুরিয়া মো. আ. ফরহান পিয়াল (২৫) এর গরুর ফার্ম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হল- উপজেলার চাতরী ইউনিয়নের রুদুরা এলাকার ইমরান হোসেন রাসেল (২৫), মো. আ. ফরহান পিয়াল (২৫) ও মো. ছোটন (২৫)। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত ৩টা ১৫মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের ডুমুরিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে সেনাবাহিনী। এ সময় তাদের […]