কক্সবাজার শহরের পাহাড়তলীতে মুজিবুর রহমান (৩৭) নামের এক ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) সন্ধ্যায় পাহাড়তলী বাজারে এই ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান স্থানীয় হালিমাপাড়া এলাকার মৃত আবদুর জলিলের ছেলে ও দুই সন্তানের জনক। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, পাহাড়তলীর একটি ইজিবাইক গ্যারেজে ইজিবাইক সংক্রান্ত দ্বন্দ্বের জেরে পাশের ইসলামপুর এলাকার গোলাম মোস্তফা মুজিবুর রহমানকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় মুজিবুরকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। […]