চাঁদাবাজি, ভূমিদস্যুতা এবং দলের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের অভিযোগে কক্সবাজার পৌর বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত এই নেতা কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন নাসির। শুধু পদ খোয়ানোই নয়, তার দলের সাধারণ সদস্যপদও বাতিল করা হয়েছে। পৌর বিএনপির আহ্বায়ক ছুরত আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত সোমবার (৫ মে) রাতে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার কথা উল্লেখ করে বলা হয়েছে, দলীয় […]