রামু উপজেলার উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জুমছড়ি সড়কটি টানা চার দিনের ভারী বর্ষণে নদীতে ধসে পড়ার মারাত্মক ঝুঁকিতে পড়েছে। স্থানীয়রা বলছেন, অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলনের কারণে নদীর পাড় দুর্বল হয়ে গেছে, ফলে যেকোনো সময় সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। ২ জুন( সোমবার) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির একাধিক অংশে ভাঙন দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় একটি প্রভাবশালী মহল—যারা নিজেদের ‘আওয়ামী লীগ নেতা’ পরিচয় দেয়—তারা দীর্ঘদিন ধরে গর্জনিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বালু উত্তোলন করে আসছে। এতে করে […]