চট্টগ্রামের বাঁশখালীতে মাদরাসা থেকে ফেরার পথে মোটরসাইকেল চাপায় নাওরির আবছার মীমফা (৫) নামের এক শিশু নিহত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পশ্চিম সাধনপুর ডিসি সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাওরির আবছার মীমফা পশ্চিম সাধনপুর ৭ নং ওয়ার্ড এলাকার ওমান প্রবাসী মো. আবছারের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য শওকত বলেন, প্রতিদিনের মতো বেলা সাড়ে ১১টার দিকে পশ্চিম সাধনপুর সিরাজুল মোস্তফা নূরানী মাদরাসা ছুটি শেষে বাড়ি ফিরছিল মীমফা। এ সময় ডিসি সড়ক এলাকায় হঠাৎ দক্ষিণ […]