চট্টগ্রামের বোয়ালখালী থেকে চুরি হওয়া বাস সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় বাস চুরির ঘটনায় জগিত সন্দেহে মো.শহিদুল ইসলাম কেচোবানী (৩২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শহিদুল উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খরণদ্বীপ গ্রামের ইছহাক মাস্টার বাড়ির মৃত মো. রশিদ আলীর ছেলে। সোমবার (৭ জুলাই) সকালে বাস চুরির ঘটনায় বোয়ালখালী মামলা দায়ের করেন বাস মালিক। ওইদিন সকাল ৯টায় কুমিরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো.ফারুক সন্দেহজনক গতিবিধির কারণে বাসটি (চট্টমেট্রো ছ-১১-২০৮৪) চালকসহ আটক করেছিলেন। খবর […]