চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার চরলক্ষ্যার ৬ নম্বর ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকার একটি রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, আজ সকাল ১০টার দিকে রাস্তায় লাশটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পথচারীদের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। কি কারণে তার মৃত্যু হয়েছে স্পষ্ট জানা না গেলেও স্থানীয়দের ধারণা বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। লাশের পরিচয় শনাক্ত করা যায় নি বলে জানিয়েছেন কর্ণফুলী থানার উপ-পরিদর্শক […]