টেকনাফের শাহপরীতে প্রায় ৩ লাখ টাকা মূল্যের সামুদ্রিক মাছসহ অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড। বুধবার (২৩ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। মিডিয়া কর্মকর্তা সিয়াম-উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ জুলাই বিকেল ৪ টায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন নোয়াখালীপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোটে তল্লাশি করে প্রায় ২ লাখ […]