চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রীর সামনে অপমান ও মারধরের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে বিষপান করে এক দিনমজুর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে ঘটনাটি সন্দেহজনক মনে হলে পুলিশ লাশ উদ্ধার করে আজ সোমবার ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনাটি ঘটেছে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার পাহাড়ি অঞ্চল হাতিয়াখোলা এলাকায়। নিহত ছৈয়দ নুর (৪৫) পেশায় দিনমজুর ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, পাহাড় থেকে কাঠ কেটে এসে নিজের স্ত্রী পারভীনের কাছে পানি চেয়েছিলেন ছৈয়দ নুর। কিন্তু স্ত্রী পানি দিতে অস্বীকৃতি জানালে রাগের মাথায় তিনি […]