সেন্টমার্টিন দ্বীপের জেলে বশির আহমেদের বড়শিতে দুটি সামুদ্রিক মাইট্যা মাছ ধরা পড়েছে, যার মোট ওজন প্রায় ৪৫ কেজি। মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে এ মাছ দুটি সেন্টমার্টিনের সমুদ্র থেকে ধরা পড়ে। পরে স্থানীয় মাছ ব্যবসায়ীদের কাছে মাছ দুটি কেজি প্রতি ৫৫০ টাকায় বিক্রি করা হয়, যার মূল্য দাঁড়ায় ২৪ হাজার ৭৫০ টাকা। সেন্টমার্টিনদ্বীপ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, বঙ্গোপসাগরে সেন্টমার্টিনের জেলেদের বড়শি ও জালে প্রায় সময় বড় বড় মাছ ধরা পড়ে। এ ধরনের খবর সত্যিই আনন্দের। […]