চট্টগ্রাম সোমবার, ২৩ মার্চ, ২০২৬

সর্বশেষ:

জেলা-উপজেলা-গ্রাম

চট্টগ্রামের রাউজানের আলীখিল ও ডাবুয়া রাবার বাগানের সীমান্তবর্তী স্থানে অবৈধভাবে মাটি ও পাহাড় কাটার দায়ে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।   দণ্ডপ্রাপ্ত নুরুল ইসলাম রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত মোহাম্মদ আলীর ছেলে।   সোমবার (২ মার্চ) বিকাল ৪টার দিকে রাউজান উপজেলা সহকারী ভূমি কমিশনার অংছিং মারমার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।   অভিযানকালে রাউজান থানার এসআই হাসানের নেতৃত্বে পুলিশ সদস্য এবং ডাবুয়া রাবার বাগানের আনসার সদস্যরা প্রশাসনিক কাজে সহযোগিতা করেন। […]

৩ মার্চ, ২০২৬ ১২:০৭:৩৫,