চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মো. আরিফ (২২) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। ঘটনাস্থলে দেরিতে আসায় কোস্টগার্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জেলে সমিতি ও স্থানীয়রা। মো. আরিফ উপজেলার রায়পুর ফকির হাট এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি জুইদন্ডিতে পরিবার নিয়ে বসবাস করতেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রায়পুর উপকূলীয় উঠান মাঝির ঘাট থেকে সাগরে যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি রায়পুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ বলেন, বোটে উঠার সময় আরিফ পানিতে পড়ার […]