কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে এসব ইয়াবা উদ্ধার করা হয়। আজ শুক্রবার ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জসীম উদ্দিন ইয়াবা উদ্ধারের ঘটনা নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে বালুখালী বিওপির একটি বিশেষ টহলদল উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। ওই সময় মিয়ানমার হতে একজন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি টহলদল তাকে […]