চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ভবনের অংশ ভেঙে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার সদর ইউনিয়নের রশিদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম হেলাল উদ্দীন (৩৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ার কামাল উদ্দীনের ছেলে। নিহত শ্রমিকের সঙ্গে কাজ করা আরেক নির্মাণশ্রমিক আব্দুল খলিল জানান, সকালে ভবনে কাজ করতে গিয়ে ওপরে নির্মাণাধীন অংশ ভেঙে পড়ে তার মৃত্যু হয়েছে। লোহাগাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজাদুল ইসলাম জানান, খবর পেয়ে […]