দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে ‘মার্কস অলরাউন্ডার’ (https://marksallrounder.com/) প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব। বাংলাদেশের প্রতিভাবান শিশু-কিশোরদের খোঁজে ‘দেখাও যত প্রতিভা তোমার’ স্লোগানে অনুষ্ঠিত আয়োজনটি বরাবরের মতো এবারও দারুণ সাড়া ফেলেছে। দেশের অন্যতম বড় এই প্ল্যাটফর্মের প্রতিযোগিতা তিন ধাপে অনুষ্ঠিত হবে—আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে। দেশের সব স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। পর্যায়ক্রমে দেশের ১০০টি স্থানে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। এরই মধ্যে অনেক স্থানে আঞ্চলিক পর্ব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই সপ্তাহে ২৪ ও ২৫ […]