চট্টগ্রামের ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে আহত কিশোর মো. তানজি (১১) দুই সপ্তাহ ধরে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেছে। তানজি ফটিকছড়ি সিনিয়র মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র। তানজির পরিবার সুন্দরপুর ইউনিয়নের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে ফটিকছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ড়ে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। ফটিকছড়ি পৌরসভার সাবেক কাউন্সিলর বেলাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই সপ্তাহ আগে ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেলায়েত আলী সওদাগর বাড়িতে ভাড়া বাসার টিনের […]