চট্টগ্রামের সাতকানিয়ায় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ী ও পরিবেশ কর্মীর ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান কাগজপত্রসহ ১৮ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয় বলে জানায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বুধবার (১৫ অক্টোবর) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেঁওচিয়া আধার মানিক দরগাহ সংলগ্ন ব্যবসায়ী হোছাইন মোহাম্মদ এহসানের বসতঘরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীর ২১ বছর বয়সী ভাগিনা এমরান বিন মুসা ডাকাতদের মারধরে আহত হয়েছেন। […]