চট্টগ্রামের মিরসরাইয়ে একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে বিপুল পরিমাণ প্লাস্টিকের ব্যাগ ও মালামাল। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন গোডাউন মালিক মোহাম্মদ সেলিম উদ্দিন। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বিএসআরএমের কারখানা থেকে টেন্ডারের মাধ্যমে বস্তাসহ বিভিন্ন প্লাস্টিকের ব্যাগ এনে ওই গোডাউনে […]