চট্টগ্রামের মিরসরাইয়ে গভীর রাতে দরজার তালা ভেঙে ঘরে ঢুকে অবসরপ্রাপ্ত এক সেনাবাহিনীর সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাছিমেরতালুক এলাকার অবসরপ্রাপ্ত সেনাবাহিনী সদস্য সার্জেন্ট মোহাম্মদ আবু সুফিয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা জানান, ডাকাতদল দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র দেখিয়ে শিশুদের গলা চেপে ধরে পরিবারের ৫ সদস্যকে জিম্মি করেছে৷ ঘরের কর্তা সেনা সদস্য সুফিয়ানকে পরনের লুঙ্গি দিয়ে হাত মুখ বেঁধে রাখে। শিশু দু’জন কান্না করায় গলা […]