চট্টগ্রামের বোয়ালখালী পৌরসদরে দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী মুজাহিদ চৌধুরী পাড়ার তুলাতলে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- আমুচিয়ার সাংবাদিক মুজাহিদুল ইসলাম (৬৩), আকিব (২৪), করলডেঙ্গার জোনায়েদ (১৬), জাহানারা বেগম (৫৫) ও আকুবদণ্ডী গ্রামের অটোরিকশা চালক মোরশেদ (৪৩)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মিরাজ মোস্তফা বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার […]