পেকুয়ার রাজাখালী বিইউআই কামিল (মাস্টার্স) মাদ্রাসার ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান ‘প্লাটিনাম জুবিলি’তে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। শুক্রবার (৫ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর একটি হলরুমে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন আরএম এলামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এই আগ্রহের কথা জানান। এতে উপস্থিত ছিলেন আরএম এলামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক মোখতারুজ্জামান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জাফর সাদেক, সাংগঠনিক সম্পাদক এহছানুল হক, অর্থ সম্পাদক শাহনেওয়াজ […]