বাঁশখালী উপজেলার পুইছড়িতে বাল্য বিবাহ বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কাজী মো. আনোয়ারুল কবিরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান। তিনি বলেন, পুইছড়ি ইউনিয়নের অপ্রাপ্ত বয়স্ক এক মহিলার সাথে এক যুবকের বিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় ছেলে ও মেয়ের বাবাকে প্রাপ্ত বয়স্ক হওয়া সাপেক্ষে বিয়ে প্রদান করা হবে বলে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি কাজীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। […]