চট্টগ্রামের লোহাগাড়ার রাজঘাটা এলাকায় রাস্তা পার হওয়ার সময় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহত নিগার বিশ্বাস (৬) আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি কালীবাড়ি এলাকার শিমুল বিশ্বাসের ছেলে। বুধবার (৫ জুলাই) দুপুর পৌনে ২টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা অংশে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শিশুটি রাস্তা পার হচ্ছিল। এসময় কক্সবাজার অভিমুখী একটি তেলবাহী ট্যাংকার দ্রুত গতিতে এসে শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় শিশুটি। পরে স্থানীয়রা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ গাড়িটি আটক […]