কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ ঘোলারপাড়া নামক সাগরের তীরবর্তী ঝাউবাগানের পাশে সমুদ্রসৈকতে ভেসে আসা একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে ওই উপজেলার ঘোলারপাড়া নামক এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদশক (তদন্ত) মো. নাছির উদ্দিন মজুমদার বলেন, স্থানীয় লোকজন জোয়ারের পানির সঙ্গে ভেসে আসা একটি কঙ্কাল (অজ্ঞাত লাশ) দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে উপ-পরিদশক (এসআই) মোহাম্মদ কামালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্ততসহ প্রয়োজনীয় […]