১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ১০১ রানের ইনিংস খেলেছিলেন মেহরাব হোসেন অপি। সবধরনের ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরির রেকর্ড ছিল সেটি। ঠিক দুই যুগ পর বাংলাদেশের ক্রিকেটে গড়লো আরেকটি রেকর্ড। এবার মেয়েদের ক্রিকেটে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়লেন ফারজানা হক। শনিবার (২২ জুলাই) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে এ ইতিহাস গড়েন ফারজানা। ১৫৬ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। ইনিংসের শেষ বলে রানআউট হওয়ার আগে ১৬০ বলে ছয় বাউন্ডারিতে ১০৭ রানে থামেন এ ডানহাতি ওপেনার। […]