বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার আবেদন করলেও তা কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এই ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অনড় অবস্থানে। টুর্নামেন্ট শুরু হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি। বাংলাদেশ তাদের নির্ধারিত ম্যাচগুলো খেলতে ভারত যাবে কি না, তা নিয়ে কোনো সমাধান হয়নি। ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তজনা এবং খেলোয়াড়দের নিরাপত্তার কথা উল্লেখ করে বিসিবি তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসির কাছে একাধিকবার আনুষ্ঠানিক আবেদন করেছে। […]