ইতিহাত গড়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় ছিনিয়ে নিলো বাংলাদেশ। দুই দশকেরও বেশি সময় পর এবার রাওয়ালপিন্ডিতে টাইগার নিজেদের কাঙ্ক্ষিত জয় পেয়েছে টাইগাররা। এর আগে ২০০৩ সালে মুলতান টেস্টে জয়ের খুব কাছে গিয়েও হেরেছিল বাংলাদেশ। সেবার টাইগারদের হৃদয় ভেঙে পাকিস্তানকে রক্ষা করেছিলেন ইনজামাম উল হক। পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩ টেস্টের মধ্যে ১২ বারই হেরেছিল বাংলাদেশ। সেরা সাফল্য ছিল ড্র। পাকিস্তানের বিপক্ষে অধরা সেই জয় অবশেষে ধরা দিয়েছে। সেটাও আবার প্রতিপক্ষের ঘরের মাঠে, ১০ উইকেটের বিশাল ব্যবধানে। রাওয়ালপিন্ডিতে টস হেরে শুরুতে ব্যাট […]