২০২৬ বিশ্বকাপের পরই বুটজোড়া তুলে রাখতে চান লিওনেল মেসি। ঘরের মাটিতে আর্জেন্টিনার জার্সি গায়ে হয়তো শেষ ম্যাচটা খেলে ফেললেন লিওনেল মেসি। বিশেষ এই রাতে পুরো পরিবারকে নিয়েই আর্জেন্টিনার এস্তাদিও মনুমেন্তালে হাজির হয়েছেন তিনি। স্ত্রী আন্তোনেলা, তিন ছেলে, বাবা-মা সবাই ছিলেন গ্যালারিতে। ২০ বছর আগে এই একই স্টেডিয়ামে আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয়েছিল মেসির। দিনটা ছিল ২০০৫ সালের ৯ অক্টোবর। প্রায় দুই দশক পর এই একই মাঠে আন্তর্জাতিক ক্যারিয়ারের বিদায়ের শুরুটা করলেন মেসি। তাই ভেনেজুয়েলার বিপক্ষে আবেগঘন ম্যাচকে […]