বিশ্বে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা দিনে দিনে বাড়ছে। বাংলাদেশে মোট ক্যান্সার রোগী এক লাখ ৫০ হাজার অথবা তারও বেশি এবং প্রতিবছর প্রায় এক লাখ লোক ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকে বলে ধারণা করা হয়। এই সংখ্যা আরও বেশি হতে পারে। আমাদের যেহেতু ক্যান্সার রেজিস্ট্রি নেই, তাই সঠিক সংখ্যা জানা নেই। গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, ত্রিপুরা, আসামসহ কয়েকটি রাজ্যের ক্যান্সার রেজিস্ট্রির তথ্যের ভিত্তিতে বাংলাদেশের ক্যান্সারের আনুমানিক তথ্য প্রকাশ করে থাকে। সম্প্রতি ঢাকায় অবস্থিত বিএসএমএমইউ’র গবেষক পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস […]