জুলাই মাসে সারাদেশে ৫১১টি সড়ক দুর্ঘটনায় ৫৭৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ২৫৬ জন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলে। ১৮৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৮৩ জন। আজ সোমবার (৭ আগস্ট) বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। নয়টি জাতীয় দৈনিক, সাতটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করেছে সংগঠনটি। প্রতিবেদনের তথ্যমতে, গত মাসে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৮ দশমিক ৪৮ জনের মৃত্যু হয়েছে। […]