আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়াকে বিদেশে যেতে হলে দেশের প্রচলিত আইন, সংবিধান ও ফৌজদারি কার্যবিধি মেনে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী যেতে হবে। তার বিষয়ে সকল সিদ্ধান্ত আইনসম্মতভাবেই হবে। আজ রবিবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকার পার্শ্ববর্তী সকল জেলা মহানগর এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের যৌথ সভায় তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, একজন […]