আগামী বছর ২০২৪ সালে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করা হবে মঙ্গলবার। পবিত্র হজের জন্য নিবন্ধন শুরু হবে চলতি ১৫ নভেম্বর। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। সোমবার (১৩ নভেম্বর) হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) জনসংযোগ সচিব ইঞ্জিনিয়ার এইচ এম আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টায় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর পক্ষ থেকে ২০২৪ সালের ‘বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা’ করা হবে। হোটেল ভিক্টোরি ‘সাঙ্গু ব্যাংকুইট’ হলে এ অনুষ্ঠান […]