সাগরে বড় জাহাজ থেকে পাইপলাইনের মাধ্যমে তেল খালাসের ‘সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম)’ প্রক্রিয়া পরীক্ষামূলক পর্যায়েই হোঁচট খেয়েছে। পাইপলাইনে ত্রুটি পাওয়ার কারণে এসপিএম বয়াতে নোঙ্গর করা জাহাজটি থেকে আপাতত পাইপলাইনে আর তেল খালাস হচ্ছে না। গত বুধবার দুপুর তিনটা নাগাদ পাইপলাইনে তেল খালাসের প্রক্রিয়া বন্ধ করে দেয় ইস্টার্ন রিফাইনারি কর্তৃপক্ষ। ফলে সৌদি আরব থেকে আনা তেল খালাস হবে প্রচলিত লাইটারিং প্রক্রিয়ায়। সাগরে তিন নম্বর সতর্কতা সংকেত থাকায় উত্তাল ঢেউয়ে এসপিএম বয়াতে তেলবাহী জাহাজ ‘হরে’কে নিয়ে যাওয়া হয়েছে মহেশখালির কাছাকাছি। সেখানেই […]