আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে ১ হাজার ৯৭০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৫৩৪ জন। বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। এবার নওগাঁ-২ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী মৃত্যুবরণ করায় ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হবে। বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাইয়ের পর নির্বাচন কমিশন ঘোষিত সারাদেশে বৈধ প্রার্থী ছিলেন ১ হাজার ৮৯৬ […]