আগামী সোমবার (১০ জুলাই) প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের হাতে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু হচ্ছে। এ দিন আনুষ্ঠানিকভাবে ভোটারদের হাতে এনআইডি তুলে দেওয়া হবে। এর ফলে উদ্যোগ নেওয়ার সাড়ে তিন বছর পর আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো প্রবাসে থেকে এনআইডি সেবা পাচ্ছে। নির্বাচন কমিশনার আহসান হাবিব খান জানান, এতে দেশের বাইরে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের নতুন দ্বার উন্মোচিত হবে। ভবিষ্যতে এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে এ কাজের বিস্তৃতি ঘটবে। তিনি জানান, প্রবাসী বাংলাদেশিরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে […]