সরকার দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ১৭ লাখ টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। চীন, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে কেনা হবে এসব জ্বালানি। এতে সরকারের মোট ব্যয় হবে ১২ হাজার ৮৫০ কোটি ৮৭ লাখ টাকা। বুধবার (২৬ জুলাই) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত জ্বালানি বিভাগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের জানান, একই সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) […]