ঢাকায় যানজট নিরসনে সরকার অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, যেগুলো বাস্তবায়নে সময় লাগবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা শহরের মেগা প্রজেক্টের কারণে উদ্ভূত যানজট রোধ সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি এই সমস্ত সমন্বয়ের জন্য। যেমন বাস স্ট্যান্ডগুলো আমরা শিফটিং করছি। গ্যাপ টাইমের মধ্যে বাসগুলো কোথায় থাকবে সেই সিদ্ধান্ত দিয়েছে এবং সেটার একটা ডেভেলপমেন্ট হয়েছে। মহাখালী বাস স্ট্যান্ড নিয়ে, ফুলবাড়িয়াটা নিয়ে এবং আমরা এই […]