ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্ব পালন করে আসছিলেন। আগামী ৪ নভেম্বর থেকে তিনি উপাচার্য হিসেবে দায়িত্বগ্রহণ করবেন। রবিবার (১৫ অক্টোবর) রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিকল ১১ (২) অনুসারে ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে। মাকসুদ কামাল ২০২০ সালের […]