বাংলাদেশ সরকার এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মোট ৮২ মিলিয়ন ইউরো অর্থায়ন সম্বলিত ৬টি অনুদান সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার বেলজিয়ামের ব্রাসেলসে চুক্তিগুলো সই হয়। সই হওয়া চুক্তি সমূহ হচ্ছে হিউম্যান ক্যাপিটাল ডেভলপমেন্ট প্রোগ্রাম ফর বাংলাদেশ ২০২১ (এইচসিডিপি ২১) শীর্ষক কর্মসূচির অনুকূলে অতিরিক্ত ৩০ মিলিয়ন ইউরো, পার্টনারশীপ ফর গ্রিণ এনার্জি ট্রান্সজিশন শীর্ষক প্রকল্পের অনুকূলে ১২ মিলিয়ন ইউরো, এ্যাডভেন্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের অনুকূলে ১০ মিলিয়ন ইউরো, ই-ইফেকটিভ গভার্নেন্স এক্সিলেটারিং ই-গর্ভনমেন্ট এন্ড ডিজিটাল পাবলিক সেভার্স ইন বাংলাদেশ শীর্ষক […]