রাজধানীর নয়াপল্টনে বিএনপিকে এবং বায়তুল মোকাররমের দক্ষিণ গেট এলাকায় আওয়ামী লীগকে শনিবার (২৮ অক্টোবর) সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে এতে ২০টি শর্ত জুড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) রাতে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, ‘বিএনপি ও আওয়ামী লীগের কাছে আমরা সাতটি বিষয় জানতে চেয়েছিলাম। দলের পক্ষ থেকে আমাদের কাছে চিঠিতে তারা যে বিষয়গুলো উল্লেখ করেছে- আশা করবো সেগুলো তারা অনুসরণ করবে। দুই […]