অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। বুধবার (১২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন। এর ফলে মামলাটির বিচারকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো। একইসঙ্গে আগামী ১৫ জুলাই মামলাটির সাক্ষ্যগ্রহণের তারিখও ধার্য করেছে আদালত। মামলায় অপর আসামিরা হলেন- গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল ইসলাম, পরিচালক ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক পারভীন মাহমুদ, […]