জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সরিয়ে দেওয়া হয়েছে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানকে। তিনি এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ছিলেন। রবিবার (২৩ জুন) অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে সরানো হয়। এনবিআর থেকে সরিয়ে তাকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। মতিউর রহমান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট এপিলেট ট্রাইব্যুনালের সভাপতি ছিলেন। পাশাপাশি ২০২২ সালের ১ ফেব্রুয়ারি থেকে তিন বছরের জন্য তাকে সোনালী ব্যাংকের পরিচালক নিয়োগ দেওয়া হয়। এবারের ঈদুল আজহায় রাজধানীর মোহাম্মদপুরের সাদিক এগ্রো থেকে […]